অবসর ও কল্যাণ ফান্ডের জন্য ১০ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিল দাবিতে আজ মে দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। একই সাথে তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদানেরও দাবি করেছেন।
সংগৃহীত 

বুধবার (১ মে) বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।



নজরুল ইসলাম রনি বলেন, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে গতকাল (মঙ্গলবারের) বৈঠক ফলপ্রসূ না হওয়ায় অতিরিক্ত কর্তনের প্রতিবাদে কর্মসূচি চলবে।



মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মো: মেজবাহুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহসভাপতি গাজী মামুন আল জাকির, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বাশিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আবুল হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোস্তফা জামান, সহকারী মহাসচিব মো. মঈনুল ইসলাম, কেন্দ্রীয় সহসভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হান্নান সরদার, বিটিসির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল আমিন শেখর, লিয়াঁজো ফোরামের উপদেষ্টা মো. ফিরোজ মিয়া, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি শাহানাজ সুলতানা মো. সাইদুর রহমান প্রমুখ।
collected from: dainikshika.com