সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের এক ভাগনেকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। সোহেল তাজ নিজেই আজ শনিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই কথা জানিয়েছেন। এরপর পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে।

ওই তরুণের নাম সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভ বলে জানা গেছে। গত ৯ জুন এই অপহরণের ঘটনা ঘটে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগনে) সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’